Apan Desh | আপন দেশ

ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করে ফিরলেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৪, ৮ মে ২০২৬

ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করে ফিরলেন শান্ত

ছবি: সংগৃহীত

সেঞ্চুরি করেই আউট হলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সেশনের শেষের দিকে মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। যদিও প্রথম আউট দেয়নি আম্পায়ার। রিভিউ করে শান্তকে ফেরায় সফরকারীরা। ১৩০ বলে করেছেন ১০১ রানের ইনিংস। ১২ চার ও দুই ছক্কায় সাজান ইনিংসটি।

আজকের শতক নিয়ে শেষ ৮ ইনিংসে ৪ সেঞ্চুরির দেখা পেলেন টেস্ট কাপ্তান। এ নিয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির তুললেন তিনি। তার আউটে ২০১ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এখন চলছে চা পানের বিরতি।

উইকেটে বেশ জমে গিয়েছিল নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের জুটি। ঠিক তখনই ভাঙল ১৭০ রানের জুটিটা। তবে তার আগে শান্ত করে ফেলেছেন নিজের ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। করেছেন অন্যরকম এক হ্যাটট্রিকও।

আগের দুই সিরিজে যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তার মধ্যে গল টেস্টে টানা দুই ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়েছিলেন শান্ত। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন তিনি।

আরও পড়ুন <<>> টস জিতলো পাকিস্তান, ব্যাটিংয়ে বাংলাদেশ

আজ যখন উইকেটে এলেন, পাক পেসাররা রীতিমতো ত্রাস ছড়াচ্ছিলেন। তিনি এসেই প্রতি-আক্রমণে ভেঙেদেন পাক পেসারদের কৌশল। সেঞ্চুরিটাও পেয়ে গেছেন অনেকটা ওয়ানডে মেজাজে খেলেই। ১২৯ বলেই সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন।

পাকিস্তানের বিপক্ষে এর আগে ৫ টেস্ট খেলেছেন শান্ত। তবে সেঞ্চুরির দেখা আর পাননি, এবারই প্রথম। 

সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরের বলেই তাকে বিদায় নিতে হয়। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে সেঞ্চুরি করার ঠিক পরেই তার হঠাৎ লাফিয়ে ওঠা বলটা প্যাডে লাগে শান্তর। আম্পায়ার সাড়া দেননি, রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। বাংলাদেশ তাদের তৃতীয় উইকেট খোয়ায় ২০১ রানে।

তার বিদায়ের পর মুশফিকুর রহিম এসেছেন ক্রিজে। তবে মোহাম্মদ আব্বাসের সে ওভার শেষ হতেই চা বিরতির ঘোষণা দেন আম্পায়ার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়