Apan Desh | আপন দেশ

নাজমুল হাসান শান্ত

ঝুঁকি নিয়ে শান্তর বাজিমাত

ঝুঁকি নিয়ে শান্তর বাজিমাত

বৃষ্টি, অনিশ্চয়তা আর শেষ দিনের চাপ—সব মিলিয়ে মিরপুর টেস্ট ঘিরে তৈরি হয়েছিল উত্তেজনা ও শঙ্কা। তবে এসব প্রতিকূলতার মধ্যেও দারুণ সাহসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ব্যাটিং কোচের আত্মবিশ্বাসী পরিকল্পনা থেকে শুরু করে অধিনায়কের ঝুঁকিপূর্ণ ডিক্লেয়ারেশন—সবশেষে বল হাতে সে সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিয়েছে টাইগাররা। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে গুঁড়িয়ে দিয়ে এসেছে এক ঐতিহাসিক জয়। সোমবার (১১ মে) চতুর্থ দিনের খেলা শেষে মিডিয়ায় কথা বলতে এসে আশরাফুল জানিয়েছিলেন, বাংলাদেশ জিততে চায়। জিততে হলে করণীয় কী? তাও মোটামুটি স্থির। সেটা হলো, মঙ্গলবার (১২ মে) শেষ দিন বাংলাদেশ ৭০ ওভার অন্তত বাকি রেখে পাকিস্তানকে ২৬০ প্লাস রানের টার্গেট ছুঁড়ে দেবে। আশরাফুলের স্থির বিশ্বাস ছিল, তা দিতে পারলে বাংলাদেশই জিতবে।

০৮:৩০ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার

ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করে ফিরলেন শান্ত

ক্যারিয়ারের নবম সেঞ্চুরি করে ফিরলেন শান্ত

সেঞ্চুরি করেই আউট হলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সেশনের শেষের দিকে মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। যদিও প্রথম আউট দেয়নি আম্পায়ার। রিভিউ করে শান্তকে ফেরায় সফরকারীরা। ১৩০ বলে করেছেন ১০১ রানের ইনিংস। ১২ চার ও দুই ছক্কায় সাজান ইনিংসটি। আজকের শতক নিয়ে শেষ ৮ ইনিংসে ৪ সেঞ্চুরির দেখা পেলেন টেস্ট কাপ্তান। এ নিয়ে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির তুললেন তিনি। তার আউটে ২০১ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এখন চলছে চা পানের বিরতি। উইকেটে বেশ জমে গিয়েছিল নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের জুটি। ঠিক তখনই ভাঙল ১৭০ রানের জুটিটা। তবে তার আগে শান্ত করে ফেলেছেন নিজের ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। করেছেন অন্যরকম এক হ্যাটট্রিকও।

০৩:২৪ পিএম, ৮ মে ২০২৬ শুক্রবার

সাকিব-তামিম-শান্তর বিষয়ে যা জানালেন বিসিবি সভাপতি

সাকিব-তামিম-শান্তর বিষয়ে যা জানালেন বিসিবি সভাপতি

নভেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। এ সিরিজে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। সাকিব খেলবেন কি না অথবা দলের সাথে যোগ দেবেন কি না সে বিষয়ে এখনও জানা যায়নি কিছুই। নিরাপত্তাজনিত কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে অংশ নিতে দেশে আসতে পারেননি মিস্টার সেভেনটি ফাইভ। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, দেশের বাইরে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এ ওয়ানডে সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না।

০৫:৩৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement