Apan Desh | আপন দেশ

গুঞ্জন উড়িয়ে যা বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

গুঞ্জন উড়িয়ে যা বললেন তামিম

তামিম ইকবাল: ফাইল ছবি

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বিএনপি। চলছে সরকার গঠনের প্রস্তুতি। একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। কারা থাকছেন নতুন সরকারের মন্ত্রী সভায়, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। 

কেউ কেউ সম্ভাব্য মন্ত্রীদের নামের তালিকাও প্রকাশ করেছেন নিজেদের ফেসবুক ওয়ালে। সে তালিকায় নাম এসেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালেরও।

আরও পড়ুন<<>>পাকিস্তান-ভারত ক্রিকেটযুদ্ধ আজ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এ ক্রিকেটার। কেউ কেউ লিখেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তামিম ইকবাল।

তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই। শনিবার (১৪ ফেব্রয়ারি) দিবাগত রাতে ফেসবুকে তিনি লিখেছেন, আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।

তামিম আরও লেখেন, এমন কোনও প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়