Apan Desh | আপন দেশ

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:১৮, ৪ এপ্রিল ২০২৬

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ফাইল ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে দেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (০৪ এপ্রিল) সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না এ সব এলাকায়।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>সন্ধ্যা ৬টায় দোকান বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ব্যবসায়ীদের

জানা গেছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) শেরপুর গ্রিড উপকেন্দ্রের জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেবি রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকবে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি রৌমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বলেন, রৌমারী ও চর রাজিবপুরে ৩৩ কেবির রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। শেষ হলে এসব এলাকায় বিদ্যুৎ সরবারহ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়