Apan Desh | আপন দেশ

জাতীয় ক্রীড়া পরিষদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৬ বছর পর রেকর্ড ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। উপলক্ষটা স্মরণীয়ই করে রাখল টাইগাররা। ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে জিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে সিরিজ হারাল বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৮ বছর পার করা বাংলাদেশ এ সিরিজের আগে অস্ট্রেলিয়াকে মাত্র একবারই হারাতে পেরেছিল। কার্ডিফে ২০০৫ সালে আশরাফুল হোসেনের বীরত্বপূর্ণ ম্যাচের পর এবার এক সিরিজেই ২ জয় পেল বাংলাদেশ। আর সব প্রতিপক্ষ মিলিয়ে ঘরের মাঠে নিশ্চিত করল টানা ৫ সিরিজ জয়। 

০৯:৪৯ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার (৭ জুন) বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হবে। শনিবার (১৬ মে) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত প্রধান নির্বাচন কমিশনারের কার্যলয় থেকে বহুল প্রতীক্ষিত এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা এ দুই দিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। 

০৭:০৮ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

জাতীয় স্টেডিয়ামেই হামজার ‘অভিষেক’

জাতীয় স্টেডিয়ামেই হামজার ‘অভিষেক’

বাংলাদেশের জার্সিতে হামজা দেওয়ানে চৌধুরীর অভিষেক হয়ে গেছে গত মাসেই। শিলংয়ে এএফসি এয়িশান কাপের বাছাইয়ে ভারতকে রীতিমত কাঁপিয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ ফুটবলার। এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে পরবর্তী ম্যাচ বাংলাদেশের। সে ম্যাচ কোথায় আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে) তা এখনও ঠিক হয়নি। এদিকে এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি ঢাকা জাতীয় স্টেডিয়াম। তবে এ ভেন্যুতে আন্তর্জাতিক আয়োজনে কোনো বাঁধা দেখছেন না যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

০২:১৩ পিএম, ৬ এপ্রিল ২০২৫ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement