Apan Desh | আপন দেশ

মোস্তাফিজের বোলিং নৈপুন্যে দিল্লির জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ২৫ মে ২০২৫

আপডেট: ১৪:১৭, ২৫ মে ২০২৫

মোস্তাফিজের বোলিং নৈপুন্যে দিল্লির জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজের শেষ ম্যাচে বল হাতে জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান। সর্বনিম্ন রান দিয়ে তিনি শিকার করলেন মূল্যবান তিনটি উইকেট। তাতেই বড় জয় পেয়ে গেলে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে প্লে অফ নিশ্চিত করা পাঞ্জাব কিংস টানা তিন হারের স্বাদ পেল। দিল্লি তাদের শেষ ম্যাচটি জিতেছে ৬ উইকেটে।

আগে ব্যাটিংয়ে নেমেছিল পাঞ্জাব। ৮ রানেই তাদের ওপেনিং জুটি ভেঙে দেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে প্রিয়ানশ আরিয়াকে (৬) ট্রিস্টান স্টাবসের ক্যাচ বানান বাংলাদেশি পেসার। প্রভসিমরান সিংয়ের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে ফিরে যান জস ইংলিস। মাত্র ১২ বলে ৩ চার ও ২ ছয়ে ৩২ রান করেন এই অস্ট্রেলিয়ান ব্যাটার।

ভিপ্রাজ নিগমের টানা দুই ওভারে ইংলিস ও প্রভসিমরান ফিরে যান। ১৮ বলে ২৮ রান করেন প্রভসিমরান। পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৪ বলে ৫ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন। তবে মার্কাস স্টয়নিস ১৬ বলে ৩ চার ও ৪ ছয়ে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে দুইশর ওপরে রান এনে দেন।

মোস্তাফিজের পরের দুই শিকার শশাঙ্ক সিং (১১) ও মার্কো ইয়ানসেন (০)। ৮ উইকেটে ২০৬ রান করে পাঞ্জাব। মোস্তাফিজ চার ওভারে সবচেয়ে কম ৩৩ রান দিয়ে তিন উইকেট নেন। দুটি করে উইকেট পান ভিপ্রাজ ও কুলদীপ যাদব।

আরও পড়ুন<<>>ইংলিশ চ্যানেল পাড়ি দিবেন বাংলাদেশের সাগর-হিমেল

বড় লক্ষ্যে নেমে ১০ ওভারেই ৯৩ রান তোলে দিল্লি। লোকেশ রাহুল ও ফাফ ডু প্লেসির ৫.৩ ওভারে ৫৫ রানের জুটি সেই ভিত গড়ে দেয়। ৩৫ রানে রাহুল ও ২৩ রানে ডু প্লেসি বিদায় নেয়ার পর সেদিকুল্লাহ অটল ২২ রানের ছোট ইনিংসে অবদান রাখেন।

১১তম ওভারে সেদিকুল্লাহ আউট হলে করুণ নায়ারের সঙ্গে জুটি গড়েন সামির রিজভী। এই দুজনের ৩০ বলে ৬২ রানের ঝড়ো জুটিতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিল্লিকে। করুণ ২৭ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৪ রান করে আউট হন।

জয়ের বাকি কাজ শেষ করে আসেন রিজভী ও স্টাবস। দুজনে ২৭ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ম্যাচ জেতান। ২৫ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন রিজভী। ১৮ রানে টিকে ছিলেন স্টাবস। ১৯.৩ ওভারে ৪ উইকেটে ২০৮ রান করে দিল্লি। 

১৩ ম্যাচে চতুর্থ হারে ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে পাঞ্জাব। শীর্ষ দল গুজরাটের (১৮) চেয়ে এক পয়েন্ট পিছিয়ে এবং সমান পয়েন্ট নিয়ে তাদের পরে বেঙ্গালুরু।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান