Apan Desh | আপন দেশ

একাদশে ফিরেছেন সাকিব-সৌম্য-ফিজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ৮ মে ২০২৪

আপডেট: ১৫:৪৯, ৮ মে ২০২৪

একাদশে ফিরেছেন সাকিব-সৌম্য-ফিজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের শেষ অংশ। শেষ দুই ম্যাচের দল বুধবার (৮ মে) ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।

এছাড়া শেষ দুই ম্যাচে দল থেকে শরিফুল ইসলাম, পারভেজ ইমন এবং আফিফ হোসেনকে বাদ দেয়া হয়েছে।

সিরিজের প্রথম তিন ম্যাচে আফিফ ও ইমন স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচেই তাদের একাদশে রাখা হয়নি। এবার শেষ দুই ম্যাচের স্কোয়াড থেকেও তাদের বাদ দেয়া হয়েছে। আর পেসার শরুফুল ইসলামকে শেষ দুই ম্যাচে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফ উদ্দিন।

সিরিজের শেষ দুইটি ম্যাচ যথাক্রমে ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চতুর্থ ম্যাচটি সন্ধ্যা ৬টায় এবং পঞ্চমটি সকাল ১০টায় শুরু হবে।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়