Apan Desh | আপন দেশ

আইপিএলে পারফরম্যান্স নিয়ে যা জানাল মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ৯ এপ্রিল ২০২৪

আইপিএলে পারফরম্যান্স নিয়ে যা জানাল মোস্তাফিজ

চলমান আইপিএলে বল হাতে দারুণ শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ৩ ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন ৭ উইকেট। এরপর ভিসার কাজ থাকায় দেশে ফিরে আসতে হয় টাইগার এ পেসারকে। ফলে দলের হয়ে চতুর্থ ম্যাচ মিস করেন মোস্তাফিজ। এরপর কাজ শেষ করে গেল রোববার রাতেই চেন্নাই শিবিরে যোগদান করেন তিনি।

এক ম্যাচের বিরতি দিয়ে গতকাল কলকাতার বিপক্ষে মাঠে নামেন মোস্তাফিজ৷ মাঠে নেমেই দেখিয়েছেন চমক৷ বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে সংগ্রহ করেছেন ২ উইকেট৷ নিজের ৮ম আর ৯ম উইকেট নেয়ার পর আবারও পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। আবারও দখল করেছেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীর এ ক্যাপ।

আর মাঠে ফিরেই জয় দিয়ে শুরু করতে পেরে খুশি মোস্তাফিজও। নিজের পারফরম্যান্স নিয়ে ফেসবুক পোস্টে মোস্তাফিজ বলেন, ‘আবারও ফিরতে পেরে ভালো লাগছে। জয় দিয়ে পুনরায় শুরুটা করতে পারা অসাধারণ। এটা ছিল দলগত নৈপুণ্য এবং আমি আমার পারফরম্যান্সে খুশি। সবার সমর্থনের জন্য ধন্যবাদ। দৃষ্টি এখন সামনের দিকে।’

মোস্তাফিজ গতকাল নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন ইনিংসের ১৮ ও ২০তম ওভারে। মোস্তাফিজের জন্য চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন দ্য ফিজ। ১৮তম ওভারে ক্যাচও উঠেছিল। উইকেটের পেছনে ফিজের করা বলে রাসেলের কাজটা নেয়া হয়নি ধোনির।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান