Apan Desh | আপন দেশ

মেট্রোরেলে চড়ে সচিবালয়ে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ৩১ মার্চ ২০২৪

মেট্রোরেলে চড়ে সচিবালয়ে মাশরাফি

যাত্রীবেশে মেট্রোরেলে চড়ে সচিবালয়ে গেলেন মাশরাফি বিন মর্তুজা। তবে মুখে মাস্ক, চোখে চশমা ও মাথায় টুপি থাকায় কেউই বুঝতে পারেননি। কাছে থেকেও অনেকে চিনতে পারেননি ক্রিকেটের জনপ্রিয় এ তারকাকে।

রোববার (৩১ মার্চ) মেট্রোরেলে চড়ে সচিবালয়ে যান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। মেট্রোরেলে তার একটি দাঁড়িয়ে থাকা ছবি রীতিমতো ভাইরাল টপিকে পরিণত হয়েছে।

মেট্রোরেলে চড়ে ভ্রমণ শেষে মাশরাফি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি লিখেছেন, ‘প্রয়োজনের মেট্রো’। এ ঘটনায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন তিনি। তার সেই পোস্ট শেয়ার দিচ্ছেন অনেকেই আর কমেন্টে জানাচ্ছেন শ্রদ্ধা।

নড়াইল-১ আসনের এ সংসদ সদস্য নিজের এলাকায় নিয়মিত ঘুরে বেড়ান। বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করেন। তার নির্বাচনি এলাকায় ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াসহ সকল অঙ্গনেই ব্যাপক জনপ্রিয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়