Apan Desh | আপন দেশ

সচিবালয়

জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমীর 

জনগণের দাবি পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি: জামায়াত আমীর 

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে ১১ দলীয় জোট। সচিবালয়ের সামনে পুলিশের বাধার মুখে পড়েছেন জোটের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। সচিবালয়ের সামনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর বলেন, আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। জনগণের দাবি জনপ্রতিনিধিদের কাছে পৌঁছে দিতেই সচিবালয়ের সামনে এসেছি।

০৫:৩৬ পিএম, ৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা

বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা। এর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর সাইন্সল্যাব মোড় থেকে লংমার্চ নিয়ে সচিবালয়ের সামনে জড়ো হন তারা। এ ছাড়াও, দ্বিতীয় দিনের মতো উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলন করা শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন। শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

০৫:৫১ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধ-সংক্রান্ত বিশেষ সভা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধ-সংক্রান্ত বিশেষ সভা

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। বুধবার (৩ জুন) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রকল্পগুলোর কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

০৮:০৯ পিএম, ৩ জুন ২০২৬ বুধবার

লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশের লবণচাষিদের জীবনমান উন্নয়নের বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (১১ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, শিল্প সচিব ওবায়দুর রহমান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

০৯:২৭ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের নির্দেশ

দেশের বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের চূড়ান্ত নির্দেশনা দিয়ে হাইকোর্টের ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট দুই বিচারপতির স্বাক্ষরের পর এটি প্রকাশিত হয়। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। রায়ে সরকারকে নির্দেশ দেয়া হয়েছে, সুপ্রিম কোর্টের প্রস্তাব অনুযায়ী তিন মাসের মধ্যে একটি স্বাধীন ও পৃথক সচিবালয় গঠন করতে হবে। এর আগে গত বছরের ৩০ নভেম্বর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫’ জারি করা হয়। এতে বলা হয়, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করা হয়েছে।

০৬:৫৬ পিএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

City Touch