Apan Desh | আপন দেশ

মদ কোম্পানির লোগো ছাড়া মাঠে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ২৩ মার্চ ২০২৪

মদ কোম্পানির লোগো ছাড়া মাঠে মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নামেন মোস্তাফিজুর রহমান। চার উইকেট শিকার করে চেন্নাইকে জয় এনে দিতে বিশেষ অবদান রাখেন। এছাড়াও আরও একটি কারণে প্রশংসায় ভাসছেন এ টাইগার পেসার।

শুক্রবার (২২ মার্চ) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে জার্সিতে অ্যালকোহল কোম্পানির লোগো ছাড়াই মাঠে নামেন ফিজ। ম্যাচে চেন্নাইয়ের একাদশে থাকা অন্যান্য ক্রিকেটারদের জার্সির হাতায় সেই মদ ব্র্যান্ডের লোগো থাকলেও সেটি দেখা যায়নি কাটার মাস্টারের জার্সিতে। যা নিয়ে রীতিমতো প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এই মুসলিম ক্রিকেটার।

ক্রিকেট বিশ্বে এরকম ঘটনা নতুন কিছু নয়। যে কাতারে ছিলেন হাশিম আমলা, মইন আলীসহ বিশ্বের নামকরা সব মুসলিম ক্রিকেটার। এবার সেই খাতায় নিজের নাম লেখালেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান।

ম্যাচে যারা বাঁহাতি রয়েছে তাদের জার্সির ডান হাতায় দেখা গেছে সেই লোগো। একইভাবে সিএসকের উইকেট কিপার ব্যাটার ধোনির বামহাতে ছিল সেই লোগো। কারণ, ধোনি ডানহাতি ব্যাটার। তাই, সে অনুযায়ী ফিজের ডান হাতেই অ্যালকোহল কোম্পানির সেই লোগো থাকার কথা ছিল।

গুঞ্জন আছে, জার্সিতে মদের ব্র্যান্ডের লোগো ছাড়া মাঠে নামার এ ঘটনায় জরিমানার মুখোমুখি হতে পারেন ফিজ। যদিও এ বিষয়ে তিনি সিএসকের ম্যানেজমেন্ট এর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অনুমতি থাকলে, লোগো না লাগানোর কারণে এই নির্দিষ্ট স্পন্সরের অর্থ পাবেন না তিনি।

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ১২০ ফ্যান্টাসি পয়েন্ট নিজের করে নিয়েছেন কাটার মাস্টার। ফলে, ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে তার হাতে। আর ৪ ওভারে ২৯ রানের খরচায় বেঙ্গালুরুর মূল্যবান ৪টি উইকেট নেয়ায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও জিতে নেন ফিজ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান