Apan Desh | আপন দেশ

মদ

আমদানি ঋণে নতুন সুবিধা চালু

আমদানি ঋণে নতুন সুবিধা চালু

আমদানি ঋণে সুদের হার ওঠানামা জনিত ঝুঁকি কমাতে নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারীরা ব্যাংকের সঙ্গে ফরওয়ার্ড রেট চুক্তি করতে পারবেন। যার মাধ্যমে ভবিষ্যতের জন্য আগাম সুদের হার নির্ধারণ করে নেয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এর ফলে আন্তর্জাতিক বাজারে সুদের হারের পরিবর্তনের কারণে আমদানিকারকদের ব্যয় অনিশ্চয়তা কমবে। বৃহস্পতিবার (০২ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সরবরাহকারী ঋণ ও ক্রেতা ঋণের আওতায় ইউজেন্স ভিত্তিক আমদানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি মুদ্রায় আমদানি ঋণ গ্রহণকারীদের সঙ্গে এ ধরনের চুক্তি করতে পারবে। 

০৪:৪৫ পিএম, ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

রাজবাড়ীতে চোলাই মদসহ গ্রেফতার ১

রাজবাড়ীতে চোলাই মদসহ গ্রেফতার ১

রাজবাড়ীতে ১০০ লিটার চোলাই মদসহ হারুন অর রশিদ (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে ঢাকা ধামরাই থানার বারবাড়িয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। বর্তমানে দৌলতদিয়া যৌনপল্লীতে আয়ুব মণ্ডলের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকেন। রোববার (০৭ জুন) দিনগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ভিতর থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালানো হয়। এসময় আইয়ুব মণ্ডলের বাড়ির ভেতর থেকে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদসহ হারুন অর রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

০৩:৪১ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে এ মামলার আবেদন করা হয়েছিল। সোমবার (০৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। পরে আদালত আবেদন খারিজ করে দেন।

০১:৩৬ পিএম, ৮ জুন ২০২৬ সোমবার

কোরবানিতে পশু আমদানি করবে না সরকার

কোরবানিতে পশু আমদানি করবে না সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। দেশে বর্তমানে এক কোটিরও বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে, ফলে আমদানির কোনো প্রয়োজন নেই। রোববার (০৩ মে) সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান। মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকারের কাছে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, খামারিদের কাছে গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলিয়ে কোরবানিযোগ্য পশুর সংখ্যা চাহিদার তুলনায় বেশি। তাই এবার কোরবানির পশু নিয়ে কোনো সংকট বা ঘাটতির সম্ভাবনা নেই।

০৪:২০ পিএম, ৩ মে ২০২৬ রোববার

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী, মৃত্যু ৭

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী, মৃত্যু ৭

চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আররে পৌঁছেছেন।  আরব দেশটির উদ্দেশে মোট ১০১টি হজ ফ্লাইট গেছে। শুক্রবার (০১ মে) এ তথ্য জানান বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন সেবা পেয়েছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রমে যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

০৩:৪৯ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement