Apan Desh | আপন দেশ

বিপিএল নয়, সংসদে থাকবেন মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ৩১ জানুয়ারি ২০২৪

বিপিএল নয়, সংসদে থাকবেন মাশরাফি

টানা দুইবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছে মাশরাফি বিন মর্তুজা। সংসদের হুইপ হিসেবেও নির্বাচিত হয়েছেন। তবে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে অনুপস্থিত ছিলেন। এদিন বিপিএল দশম আসরের সিলেট পর্বের খেলায় মাঠে ছিলেন মাশরাফি। গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে। হয়েছে সমালোচনা। এর মধ্যেই দিলেন নতুন ঘোষণা। বিপিএল থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক।

আনফিট হয়েও বিপিএল খেলার কারণে বিতর্ক ও প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্তই নিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। মাশরাফির অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আজ বুধবার দলের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

তবে পুরো আসরের জন্যই বিপিএল ছাড়তে হচ্ছে না মাশরাফিকে। দলটি আশা করছে, নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেয়া হয়েছে।

চলতি বিপিএলে অবশ্য শুরু থেকেই চাপে আছেন মাশরাফি। নিজে পারফর্ম করছেন নিজের ছায়া হয়ে। বোলিংয়ে রানআপ কমিয়ে হয়েছেন অফ-স্পিনার। ব্যাটার হিসেবে রানিংয়ে ব্যাপক আকারে ভুগছেন। আবার তার দলও ভুগছে। ৫ ম্যাচের মধ্যে সবকটিতেই দেখতে হয়েছে হারের মুখ। মাশরাফি এর মধ্যে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে দলকে যিনি একসুতোয় বেঁধে রাখার কারিগর, তিনিই হয়তো খানিকটা চাপের মধ্যেই আছেন।

আরও পড়ুন>> শ্রীলঙ্কা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার আইসিসির

এর আগে, ব্রডকাস্টিং পার্টনারের সঙ্গে কথা বলতে গিয়ে মাশরাফিরই সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল প্রশ্ন তুলেছিলেন মাশরাফির ফিটনেস নিয়ে। সত্যিই খেলার মতো অবস্থায় তিনি আছেন কিনা, অথবা নিজ থেকে খেলতে আগ্রহী কিনা সেসব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। মাশরাফি নিজেও জানিয়েছেন, ‘ফিট না হয়ে খেলা আদর্শ না’। কিন্তু সিলেট দলের ম্যানেজার স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ‘ফ্র্যাঞ্চাইজ মালিকপক্ষের চাওয়াতেই ম্যাশ নামছেন মাঠে’।

আবার গতকাল মঙ্গলবার থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলেও মাশরাফি খেলার মাঠে ছিলেন। সব মিলিয়ে এই বিদায় সবার জন্যই কিছুটা প্রত্যাশিত ছিল। মাশরাফিকে নিয়ে ধুঁকতে থাকা সিলেট এবার কেমন পারফর্মেন্স করে- সেটাই এখন দেখার বিষয়।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান