Apan Desh | আপন দেশ

শেয়ার ছাড়ে রেকর্ড গড়ল অ্যানথ্রপিক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১১:৫০, ১৯ নভেম্বর ২০২৬

শেয়ার ছাড়ে রেকর্ড গড়ল অ্যানথ্রপিক

ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের দৌড়ে নতুন ইতিহাস গড়ল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ইতিহাসের সবচেয়ে বড় শেয়ার ছাড়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি সংগ্রহ করেছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। প্রযুক্তি বিশ্বে এ বিশাল অঙ্কের তহবিল সংগ্রহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এর মাধ্যমে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের আগের রেকর্ডও ছাড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, প্রতিটি ৮৩ ডলার দরে ৯৮ কোটি শেয়ার বিক্রি করেছে তারা। 

বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে শেয়ারের দাম ও বিক্রির পরিমাণ প্রাথমিক লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে যায়।

আরও পড়ুন <> পৃথিবী থেকে এক আলোকদিন দূরে ভয়েজার-১

এছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির মাধ্যমে আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সব মিলিয়ে মূলধন সংগ্রহের পরিমাণ দাঁড়াতে পারে ১০৭ দশমিক ৩ বিলিয়ন ডলার। নতুন শেয়ার বিক্রির পর অ্যানথ্রপিকের বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি ডলার।

২০২১ সালে ওপেনএআইয়ের সাবেক কয়েকজন গবেষকের হাত ধরে প্রতিষ্ঠিত হয় অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি ‘ক্লড’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী তৈরি করেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে ‘এএনটি’ নামে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়