Apan Desh | আপন দেশ

পৃথিবী থেকে এক আলোকদিন দূরে ভয়েজার-১

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১০:৩৩, ১৯ নভেম্বর ২০২৬

পৃথিবী থেকে এক আলোকদিন দূরে ভয়েজার-১

ছবি : সংগৃহীত

পৃথিবী থেকে রেকর্ড দূরত্বে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ভয়েজার-১। উৎক্ষেপণের প্রায় ৫০ বছর পর পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব অতিক্রম করেছে মহাকাশযানটি। বর্তমানে পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ২৬০০ কোটি কিলোমিটার।

বুধবার (১৮ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নাসার তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) এ ঐতিহাসিক মাইলফলক অর্জন করে ভয়েজার-১। এক আলোকদিন হলো আলো ২৪ ঘণ্টায় যত দূরত্ব অতিক্রম করে। ফলে পৃথিবী থেকে পাঠানো কোনো বার্তা ভয়েজার-১-এর কাছে পৌঁছাতে এক দিন এবং সেখান থেকে উত্তর ফিরে আসতে আরও এক দিন সময় লাগে।

১৯৭৭ সালে উৎক্ষেপণ করা ভয়েজার-১ এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু। এটি ও এর যমজ মহাকাশযান ভয়েজার-২ সৌরজগতের বাইরের আন্তনাক্ষত্রিক অঞ্চলে পৌঁছানো একমাত্র মহাকাশযান।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভয়েজার-১-এর ক্যামেরাসহ কিছু যন্ত্র বন্ধ রাখা হয়েছে। তবে এটি এখনো মহাকাশের চৌম্বকক্ষেত্র, গ্যাস ও ধূলিকণা নিয়ে তথ্য পাঠাচ্ছে। 

নাসার বিজ্ঞানীদের ধারণা, এক আলোকবর্ষ দূরত্ব অতিক্রম করতে মহাকাশযানটির আরও প্রায় ১৮ হাজার বছর লাগবে।

আরও পড়ুন <> রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে ঐতিহাসিক রায় আজ

উল্লেখ্য, এক আলোকদিন দূরত্ব বলতে বোঝায়, আলো একটানা ২৪ ঘণ্টায় যে পরিমাণ পথ অতিক্রম করে। আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়। সে হিসাবে ২৪ ঘণ্টায় আলো প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার অতিক্রম করে। 

অর্থাৎ, ভয়েজার-১ পৃথিবী থেকে এতটাই দূরে যে পৃথিবী থেকে আলো বা কোনো বার্তা পাঠালে সেটি মহাকাশযানটির কাছে পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে। আবার সেখান থেকে উত্তর পৃথিবীতে ফিরতে আরও ২৪ ঘণ্টা লাগে। 

সহজভাবে বললে, পৃথিবী থেকে ভয়েজার-১-এ কোনো বার্তা পাঠিয়ে উত্তর পেতে প্রায় দুই দিন সময় লাগে। এটি দূরত্ব মাপার একটি একক, সময় নয়।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএনপির মিছিলে আ.লীগের হামলায় জাসাস নেতাসহ নিহত ২ আ.লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী বায়তুল মোকাররমের পালিয়ে যাওয়া খতিব গ্রেফতার এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এনআইডি সেবায় হয়রানি বন্ধে কঠোর সিইসি গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার দেশে আরেক দফা কমলো স্বর্ণের দাম ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, আতঙ্কে উপকূল রুণদের দাপটে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেষ মুহূর্তের গোলে নরওয়ের অবিশ্বাস্য জয় দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য