Apan Desh | আপন দেশ

ইনস্টাগ্রাম নিষিদ্ধ হতে পারে যেসব কারণে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২, ১ আগস্ট ২০২৬

ইনস্টাগ্রাম নিষিদ্ধ হতে পারে যেসব কারণে

ছবি: সংগৃহীত

অন্য ব্যক্তির অজান্তে ভিডিও ধারণ করে সেটিকে ‘প্রাঙ্ক’ বা বিনোদনের কনটেন্ট হিসেবে ইনস্টাগ্রামে প্রকাশ করলে কঠোর ব্যবস্থা নেবে মেটা। কারও গোপনীয়তা ক্ষুণ্ন করে বা হয়রানিমূলক ভিডিও পোস্ট করলে সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এক ভিডিও বার্তায় বলেন, কারও অনুমতি ছাড়া তার প্রতিক্রিয়া ধারণ করে প্রকাশ করা বা কাউকে বিব্রত করার উদ্দেশে তৈরি ভিডিও প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, ‘পিকআপ লাইন’সহ যেসব ভিডিওতে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়া তাকে ক্যামেরাবন্দি করা হয়, সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হবে।

সম্প্রতি কিছু কনটেন্ট নির্মাতা মেটার স্মার্ট চশমা ও অন্যান্য পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহার করে পথচারী, সেবাকর্মী ও সাধারণ মানুষের অজান্তে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন। এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকি হয়ে উঠছে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন <<>> হোয়াটসঅ্যাপে অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, নারীদের অনুমতি ছাড়া নিয়মিত ভিডিও ধারণ ও প্রকাশের অভিযোগে ইতোমধ্যে দুটি আলোচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেটা। স্মার্ট চশমা ব্যবহার করে হয়রানিমূলক ভিডিও প্রকাশের কারণেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

অপব্যবহার ঠেকাতে স্মার্ট চশমায় নতুন সফটওয়্যার আপডেটও এনেছে মেটা। নতুন ব্যবস্থায় ভিডিও ধারণের সময় কেউ ক্যামেরার এলইডি নির্দেশক আলো বন্ধ বা নিয়ন্ত্রণের চেষ্টা করলে ডিভাইসটির ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং প্রযুক্তির অপব্যবহার কমাতেই এসব পদক্ষেপ নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch