বিচার না পেলে কাল ফের শাহবাগ অবরোধের ডাক ইনকিলাব মঞ্চের
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের অগ্রগতি না জানালে আগামীকাল আবারও শাহবাগ অবরোধ করার ঘোষণা দেয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে এ ঘোষণা দেন।
শাহবাগের জমায়েত থেকে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারকে এ হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি জানাতে হবে। দাবি মানা না হলে আগামীকাল রোববার বিকেল সোয়া ৫টায় পুনরায় শাহবাগ অবরোধ করা হবে। আজকের মতো শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে, কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়। দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার হাদির জানাজা সম্পন্ন হয়। তার বড় ভাই জানাজার নামাজ পড়ান। হাদির জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক দলের নেতাসহ বহু মানুষ উপস্থিত ছিলেন। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়।
০৬:৩১ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার