Apan Desh | আপন দেশ

নিষিদ্ধ

এমপির বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীদেরই হয়রানির অভিযোগ

এমপির বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীদেরই হয়রানির অভিযোগ

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। আর এসব নিয়ে কথা বললেই মামলা, বহিষ্কার করে হয়রানি করছেন নিজ দলের নেতাকর্মীদের। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরের অলোকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মীর ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার সরকার আল-আমীন, বানেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম নবী ও সাবেক ছাত্রনেতা আহসান হাবিব কথা বলেন। এমপির কথায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রেকর্ড করায় তারা পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলামের প্রত্যাহারও দাবি করেন।

০৩:৫০ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ

ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলে তাদের হাতে লাঠি ও বৈঠা দেখা যায়। শেখ হাসিনা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন থেকে মিছিলটি শুরু হয়। পরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে হরি এলাকায় ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

০৪:০১ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা ন্যক্কারজনক। এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে সরকার। আওয়ামী সন্ত্রাসীদের এ ধরনের পদক্ষেপ আনচ্যালেঞ্জড যাওয়ার প্রশ্নই আসে না। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ডা. জাহেদ জানান, ড. ইউনূসকে হেনস্তার চেষ্টা করেছেন আওয়ামী সন্ত্রাসীরা। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে সরকার। প্রতিশোধ নয়, ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনাকে ফেরত চায় ঢাকা।

০৩:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী 

পলাতকদের সাংগঠনিক তৎপরতার সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী 

৫ আগস্ট যারা পালিয়ে গেছে, তাদের সংগঠন ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হয়েছে। তাদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে তারা কিছু অপকর্ম করার চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা একটু সজাগ ও সতর্ক থাকব। শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

০৯:৫৪ পিএম, ২ অক্টোবর ২০২৬ শুক্রবার

ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে যারা এসব ব্যক্তিকে গ্রেফতারে ভূমিকা রাখবেন তাদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬ এর ‘পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন। পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশের কোনো সদস্য শৃঙ্খলা না মানলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।

১২:৪০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার

আ. লীগের সাবেক ৭ এমপিসহ স্বজনদের বিরুদ্ধে মামলা করবে দুদক

আ. লীগের সাবেক ৭ এমপিসহ স্বজনদের বিরুদ্ধে মামলা করবে দুদক

আওয়ামী লীগের সাবেক সাত এমপি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। এসব মামলায় সাবেক এমপিদের পাশাপাশি তাদের স্ত্রী, ভাই ও সন্তানদেরও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে তথ্য গোপন, ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তর এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

০৯:৫৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

ইবিতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

ইবিতে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশক্তির পদযাত্রা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে দেশীয় অস্ত্র, মব কালচার এবং নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন ও পদযাত্রা করেছে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সামনে থেকে এ পদযাত্রা শুরু করে ছাত্রশক্তির নেতারা। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা মব কালচার-নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 

০৫:১৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

আ’লীগসহ সব সরকারের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ’লীগসহ সব সরকারের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকারসহ বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব্যয়ের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা  খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি (পাবলিক অ্যাকাউন্টস কমিটি)। এসব অডিট আপত্তি ও অর্থ অপব্যবহারের অভিযোগ যাচাই করে প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিটির সভাপতি ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

০৭:৪৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

গোবিপ্রবির হল ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন

গোবিপ্রবির হল ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন করা হয়েছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার(৩১ জুলাই) রাতের খাবারে রুপচাঁদা মাছের নামে অতিরিক্ত মূল্যে পিরানহা মাছ পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় মাছের দাঁত দেখে কয়েকজন শিক্ষার্থী সন্দেহ প্রকাশ করলে ডাইনিং কর্তৃপক্ষ প্রথমে সেটিকে রুপচাঁদা মাছ বলে দাবি করে। পরে শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ডাইনিং পরিচালক মনির ইসলাম মাছটি পিরানহা বলে স্বীকার করে। 

০৫:৩২ পিএম, ১ আগস্ট ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement