Apan Desh | আপন দেশ

গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৪, ১৩ অক্টোবর ২০২৬

গুলিস্তানে পরিবহন ব্যবসা নিয়ে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

ছবি : আপন দেশ

রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও পরিবহন ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে চারটার দিকে সংঘর্ষ বাধে।

এতে পল্টন থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জাফর খান মনা, মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ ও ওয়ারী থানা যুবদলের সভাপতি প্রার্থী আবদুল্লাহ জায়েদ ডেভিড আহত হয়েছেন।

আহতদের মধ্যে জাফর খান মনার অবস্থা গুরুতর। তাকে মুমূর্ষু অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এমদাদ পাটোয়ারী বলেন, পল্টন থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জাফর খান মনা, মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ এবং ওয়ারী থানা যুবদলের সভাপতি প্রার্থী আবদুল্লাহ জায়েদ ডেভিড হঠাৎ এসে গুলিস্তানে বিআরটিসি কাউন্টারে হামলা ও লুটপাট চালায়। এতে সাধারণ শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন <<>> জাপা চেয়ারম্যানের বাসায় হামলা-ভাঙচুর

তিনি বলেন, যেহেতু যুবদলের রাজনীতির পাশাপাশি আমি শ্রমিক রাজনীতির সঙ্গেও জড়িত, সেখানে আমার সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালালে শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

তবে এ অভিযোগ অস্বীকার করে আহত যুবদল নেতা আবদুল্লাহ জায়েদ ডেভিড ভিন্ন কথা জানান। তিনি বলেন, আমরা ওসমানী পার্ক এলাকায় ঘুরতে গেলে এমদাদ পাটোয়ারীর লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমরা এখন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch