Apan Desh | আপন দেশ

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সাইন বোর্ড খুলে ফেললো এনসিপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের সাইন বোর্ড খুলে ফেললো এনসিপি

ছবি : আপন দেশ

রাজধানীর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড অপসারণ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপস্থিতিতে বোর্ড অপসারণ করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) এনসিপির নেতাকর্মীরা এ সাইন বোর্ড অপসারণ করেন।

এসময় আসিফ মাহমুদ বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার মধ্যরাতে গুঁড়িয়ে দেয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙুর, তার ভয়াবহ নিদর্শন। দেশে কোনো সরকার আছে কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে মানুষের মনে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি বলেন, সরকারকে বলব দ্রুত সময়ের মধ্যে এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে দেশকে স্থিতিশীল করুন। আর না হয় আপনাদের পরিণতিও ভয়াবহ হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আরও পড়ুন <<>> ‘সালমান মুক্তাদিরের উচিৎ ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা’

মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে। দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করা হয়। পরে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নেয়া হয়। এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার মামলাটি করেন।

পুলিশ জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেয়ার ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে লুট হওয়া দুই ট্রাক মালামাল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়