ছবি: আপন দেশ
রাজধানীর গুলিস্তান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নগরীর জিপিও মোড়ে সাজাপ্রাপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনুর প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তারা ওই কার্যালয়ে গোপন বৈঠক করছিল। এ সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আটকের সংবাদটি জাসদ নেতা আবু জাফর সূর্যও নিশ্চিত করেছে তার ফেসবুকে।
হাসানুল হক ইনু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের গণঅভূত্থানে ছাত্র-জনতা হত্যায় তার ভূমিকা ছিল বলে অভিযোগ আনা হয়েছে। ইতোমধ্যে এক মামলায় তার ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। তিনি কারাগারে রয়েছেন।
বিস্তারিত আসছে...
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































