Apan Desh | আপন দেশ

নেক্সাস গ্রুপের ৫০৪ শিক্ষার্থী পেলেন জাপানের ভিসা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২০, ২৭ সেপ্টেম্বর ২০২৬

নেক্সাস গ্রুপের ৫০৪ শিক্ষার্থী পেলেন জাপানের ভিসা

ছবি : আপন দেশ

উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে জাপান। এ ধারাবাহিকতায় ২০২৬ সালের বিভিন্ন সেমিস্টারে নেক্সাস গ্রুপের মাধ্যমে মোট ৫০৪ জন শিক্ষার্থী জাপানের স্টুডেন্ট ভিসা পেয়েছেন।

এ অনন্য সাফল্য উদযাপনে কর্তৃক ‘জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের স্বপ্ন পূরণের মিলনমেলা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর করা হয়। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা ও জাপানে উচ্চশিক্ষার নানা সুযোগ-সুবিধা নিয়ে মতবিনিময় হয়।

অনুষ্ঠানে জাপান থেকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন নেক্সাস গ্রুপের চেয়ারম্যান মাহমুদুর রহমান।

বক্তব্যে তিনি জাপানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা ও সুযোগের কথা তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ সালের এপ্রিল সেমিস্টারে ২৫০ জন, জুলাই সেমিস্টারে ৯৬ জন এবং সেপ্টেম্বর সেমিস্টারে ১৪২ জনসহ মোট ৪৮৮ জন শিক্ষার্থী জাপানের ভিসা পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির চিফ অপারেশনাল অফিসার ইউয়া নাগা কিকুও সান।

বক্তব্যে তিনি বলেন, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার থেকে প্রচুর শিক্ষার্থী জাপানে যাচ্ছে। সে তুলনায় বাংলাদেশি শিক্ষার্থীরা এখনো পিছিয়ে রয়েছে। ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সম্ভাবনা এখন অনেক বেশি।

আরও পড়ুন <<>> প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে নতুন সিদ্ধান্ত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং নেক্সাস এনপিআইয়ের সম্মানিত ডিরেক্টর প্রকৌশলী মো. শামসুর রহমান এবং ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো, ইদ্রিস আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নেক্সাস গ্রুপের ডিরেক্টর মাহমুদা রহমান, নেক্সাস-এনপিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল ইসলাম ও সিইও মাসুদুল হাসান জায়েদীসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী।

শিক্ষার্থীদের জাপানযাত্রাকে সহজ ও সুসংগঠিত করতে নেক্সাস গ্রুপ দীর্ঘ এক দশক ধরে কাজ করে আসছে। এইচএসসি ও ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটি ৭ মাসের একটি বিনামূল্যে প্রস্তুতিমূলক কোর্স পরিচালনা করে। এর মধ্যে রয়েছে এন৫ ও এন৪ লেভেলের জাপানি ভাষা প্রশিক্ষণ, এম্বেসি ইন্টারভিউ প্রস্তুতি, পার্ট-টাইম জব ইন্টারভিউ এবং সিভি রাইটিং সেশন।

এছাড়া ফাইল ওপেনিং চার্জ ছাড়া ভিসা প্রসেসিং, ব্যাংক সাপোর্ট এবং জাপানে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে অভ্যর্থনা, থাকার ব্যবস্থা ও পার্ট-টাইম কাজের সহযোগিতাসহ নানা সুবিধা প্রদান করা হয়।

বক্তব্য পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে সফল শিক্ষার্থীদের হাতে ভিসাসহ পাসপোর্ট বিতরণ করা হয়। পরবর্তীতে বুফে লাঞ্চের মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ এ আয়োজনের সমাপ্তি ঘটে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়