Apan Desh | আপন দেশ

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করল তিন মুসলিম দেশ!

প্রকাশিত: ১১:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করল তিন মুসলিম দেশ!

ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করেছে তিনটি মুসলিম দেশ। 

এরপর ওই তিন দেশকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

ওই তিন দেশ ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যতম ইউরোপীয় মিত্র দেশ যুক্তরাজ্যও এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে।

ওয়াশিংটনের অর্থনৈতিক অভিযানের সমর্থনে এমন পদক্ষেপ নেয়ায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

এক্সে দেয়া এক পোস্টে বেসেন্ট বলেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরু হওয়ার পর তিনি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিশ্বজুড়ে দল পাঠিয়েছেন। এই প্রচেষ্টাগুলো ফল দিচ্ছে।

আরও পড়ুন : ইরান শোচনীয়ভাবে হেরে যাচ্ছে: ট্রাম্প

তিনি বলেন, তুরস্ক ও ওমান তাদের দেশে মাহান এয়ারের ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত সব ইরানি এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ করে দিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, আমি যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারগুলোর প্রতি কৃতজ্ঞ। 

তেহরানকে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব, কারণ এখনও আরও অনেক কিছু করার বাকি রয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়