ছবি : আপন দেশ
গাইবান্ধায় হত্যা হুমকি, হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ করেছেন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যরা। এ অভিযোগ তুলে তারা মানববন্ধন করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) শহরের ডিবি রোডের গানাসার্সের সামনে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থার উদ্যোগে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোছা. মৌ খাতুন অভিযোগ করেন, ‘রানী’ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে হয়রানি ও হুমকির শিকার হচ্ছেন। বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাকে ও মেয়ে বোনদের মৃত্যুর হুমকি দেয়া হচ্ছে।
এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
আরও পড়ুন <<>> দোকান থেকে গন্ধগোকুল উদ্ধার
মোছা. মৌ খাতুন বলেন, বিষয়টি নিয়ে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিকার ও নিরাপত্তা দাবি করছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, হুমকি ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































