ছবি : আপন দেশ
পতিত শক্তিকে আশকারা না দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, কার্যকর কিছু না পেয়ে সরকারের আগাম সমালোচনা করছে জামায়াত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশ হয়।
রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তিদের গাড়িতে ও ট্রেনে আগুন লাগানোর সুযোগ করে দিচ্ছে গুপ্ত ও সুপ্তরা।
আরও পড়ুন <<>> আমাকে ৮০টি কীসের ইনজেকশন দেয়া হয়েছে, জানি না: সালাউদ্দিন
গুপ্ত ও সুপ্তদের কাজে পরাজিত শক্তিরা সাহস পাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় পতিত শক্তিকে আশকারা না দেয়ার আহবান জানিয়ে রিজভী বলেন, কার্যকর কিছু না পেয়ে সরকারের আগাম সমালোচনা করছে জামায়াত।
এসময় নিজ দলের নেতাকর্মীদের কোনো বিভ্রান্তিতে পা না দেয়ার আহবান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































