Apan Desh | আপন দেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:০৮, ২২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর

ছবি : আপন দেশ

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি-সংক্রান্ত অনিশ্চয়তা কেটেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত সূচি অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) ছুটির দিন হিসেবে ধার্য করা হয়েছে।

ফলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষাষ্ঠানসমূহের স্বাভাবিক কার্যক্রম যথানিয়মে পরিচালিত হবে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
 
এতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশন গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকায় আংশিক সংশোধন এনেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের ছুটির নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর।

আরও পড়ুন: স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী

এর আগে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বার্ষিক তালিকায় ২৪ সেপ্টেম্বর ছুটির দিন হিসেবে উল্লেখ ছিল। তবে হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভর করে এ বছর দিবসটি ২৩ সেপ্টেম্বর পালিত হওয়ায় ছুটির তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

ফলে বুধবার (২৩ সেপ্টেম্বর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে এক দিনের ছুটি থাকবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে হবে।

এদিকে, আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের হাতে থাকা সংরক্ষিত ছুটি থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটি দেয়া হলে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ পাবেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়