Apan Desh | আপন দেশ

ডিজেলে লিটার প্রতি সরকারের ভর্তুকি ৭০ টাকা: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩০, ২১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৫৭, ২১ সেপ্টেম্বর ২০২৬

ডিজেলে লিটার প্রতি সরকারের ভর্তুকি ৭০ টাকা: প্রতিমন্ত্রী

ছবি : আপন দেশ

বিশ টাকা দাম বাড়িয়েও প্রতি লিটার ডিজেলে ৭০ টাকা সরকারকে ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী ২০৫ টাকা দরের ডিজেল ১৩৫ টাকা লিটার নির্ধারণ করেও ভর্তুকি দিতে হবে আরও ৭০ টাকা। দাম বাড়ানোর পরও ডিজেলে বছরে লোকসান হতে পারে ৪০ হাজার কোটি টাকা। অন্যান্য জ্বালানি তেলে এ ভর্তুকি বাড়বে ১০ হাজার কোটি টাকা।

আরও পড়ুন <<>> ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

তিনি বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ ও বিদেশে তেল পাচার রক্ষার স্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

তিনি জানান, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাধ্য হয়েই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে কেউ সুযোগ নিয়ে যেন অতিরিক্ত দাম বাড়াতে না পারে সেজন্য বাজার মনিটরিং জোরদার করা হবে বলেও জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়