Apan Desh | আপন দেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন 

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪২, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন 

ছবি: আপন দেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান।  

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সৌহার্দপূর্ণ পরিবেশে বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে এ আলোচনা হয়। 

আরও পড়ুন<<>>জাতিসংঘে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ, নজর বিশ্বজুড়ে

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কিভাবে আরও বৃহৎ পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে সে বিষয়ে সকল অংশীজনের সঙ্গে আলোচনার বিষয়টি গুরুত্ব পায়। 

এছাড়াও জুলাই অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানিক রিফর্ম নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশে জাতিসংঘের ভূমিকার প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের চলমান কর্মকাণ্ডের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা করেন তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়