Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে কমলো তেলের দাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৭১ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে জাহাজ চলাচল পুনরুদ্ধারের প্রত্যাশা বাজারে। তাই কিছুটা স্বস্তি তৈরি করেছে। সৌদি আরবের তেল রপ্তানি চলতি সেপ্টেম্বরে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। যা আগস্টে নেমে গিয়েছিল প্রায় ২৪ লাখ ব্যারেলে।

আরও পড়ুন: বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ, ইতালিতে কপাল পুড়ছে বিদেশি শিক্ষার্থীদের

তবে এর মধ্যেই সৌদি আরবে হুথিদের হামলা অব্যাহত রয়েছে। শনিবার হুথিরা সৌদি রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে।

তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সৌদি আরামকোর একটি স্থাপনাও ছিল। রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছাকাছি আগুন ও ধোঁয়া দেখা যাওয়ার খবরও পাওয়া যায়।

সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে অবশ্য হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন তথ্য দেয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়