ছবি: সংগৃহীত
নেপালে তুষারধসের ঘটনায় পর্বতারোহী ও সহায়ক কর্মীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় মানাং জেলায় ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতশৃঙ্গে এ ঝড় হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রাম কৃষ্ণ লামিছান।
রাম কৃষ্ণ লামিছান জানান, নিখোঁজদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের চেষ্টা চলছে বলে দেশটির ইংরেজি দৈনিক কাঠমান্ডু পোস্ট জানিয়েছে।
পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় টানা বৃষ্টি ও তুষারপাতের মধ্যেই এ তুষারধসের ঘটনা ঘটে।
আরও পড়ুন <<>> হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত
এদিকে নেপালের পালপা জেলায় রোববার ভূমিধসে একটি বসতিতে অন্তত একজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন।
পার্বত জেলায় কালীগণ্ডকী নদীর পানি বেড়ে একটি বসতি প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮০টি ঘরবাড়ি ভেসে গেছে বলে জানা গেছে।
এর আগে গত মাসে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ১ হাজার ৩৫০ জনের বেশি মানুষ নিহত হন। এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































