Apan Desh | আপন দেশ

মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে যেতে বললেন এনসিপি নেত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ৮ মে ২০২৫

আপডেট: ১৫:১১, ৮ মে ২০২৫

মাহফুজ-আসিফকে সরকার থেকে সরে যেতে বললেন এনসিপি নেত্রী

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সরে আসতে বললেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক তাসনুভা জাবীন।

বৃহস্পতিবার (০৮ মে) দুপুর ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তাসনুভা জাবীন লিখেন, এনসিপির কেউ না, জুলাইয়ের আগের সাধারণ জনগণের কাতারের তাজনূভা হয়ে বলছি, মাহফুজ আর আসিফের সরকার থেকে সরে আসা উচিত। সরে এসে আবার রাজপথে জনগণের পাশে দাঁড়ানো উচিত। তারা যে সরকারের অংশ, সে সরকার আর অভ্যুত্থানপন্থী নাই। আপনাদের আর মানাচ্ছে না ওখানে। সরে এসে জনগণকে আশ্বস্ত করেন। জুলাইয়ের শহীদদের কাছে দায়বদ্ধ থাকেন।

তিনি আরও বলেছেন, আমিই এত মর্মাহত, শহীদ-আহতদের কেমন লাগছে, তাদের চোখের সামনে আসামিরা দাপটের সঙ্গে মাথা উঁচু করে পালাচ্ছে। আমার মনে হয়, আমাদেরকে আবার রাজপথে এক হতে হবে আওয়ামী লীগ প্রশ্নে। কারণ, জুলাই শেষ হয় নাই, আদতে জুলাই এখনও চলছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch