ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হয়েছে। এ সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস। যার ফল স্বরূপ আইসিসি র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন এ দুই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ রানের ইনিংস খেলে তাওহিদ হৃদয়। যার ফলে তার ২৮ ধাপ উন্নতি হয়েছে। তার অবস্থান এখন ৩৩ নম্বরে।
অন্যদিকে ১২০ রানের ইনিংসের সুবাদে নয় ধাপ এগিয়েছেন লিটন। বর্তমানে তিনি আছেন ২৪ নম্বরে।
তবে ৪ ধাপ পিছিয়েছেন মুশফিকুর রহিম। তার অবস্থান ২৮ নম্বরে। র্যাংকিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। ৩ ধাপ পিছিয়ে আছেন ৩৫ নম্বরে। মমিনুল হক ১৮ ধাপ পিছিয়ে আছেন ৫৬ নম্বরে।
অন্যদিকে বোলিংয়ে তিন ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। তার অবস্থান এখন ২৯ নম্বরে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও নিজের দাপট দেখালেন জাসপ্রিত বুমরাহ।
আরও পড়ুন <<>> ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ৫ উইকেট নিয়ে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন ভারতীয় পেসার। ইংল্যান্ডের পেসার ওলি রবিনসনের সঙ্গে যৌথভাবে এখন দুই নম্বরে তিনি। শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
সর্বশেষ হালনাগাদে বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরও কয়েকজন পেসারের। বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৮ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা দুই ধাপ এগিয়ে ছয়ে।
শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দুই ইনিংসেই তিনটি করে উইকেট নেয়া পাকিস্তানের মোহাম্মদ আব্বাস এগিয়েছেন দুই ধাপ। তার অবস্থান এখন ১২ নম্বরে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও বড় অগ্রগতি ভারতের। ওয়েলিংটন টেস্টে ৯ উইকেটে ৭২০ রান তুলেছিল ভারত। সে ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ঋষভ পন্ত, শুবমান গিল ও যশস্বী জয়সওয়াল। তিনজনই জায়গা করে নিয়েছেন সেরা দশে। ১২৮ রান করা পন্ত এক ধাপ এগিয়ে ৬ নম্বরে। ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান। ৯৮ রান করা গিল ৩ ধাপ এগিয়ে সাতে। আর ৮৫ রান করা জয়সওয়াল পাঁচ ধাপ এগিয়ে ৯ম।
বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলসও। ওয়েলিংটন টেস্টে ১৭৫ রানে অপরাজিত থাকার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ৩১ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতা ব্যাটার ১০ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন। আরেক সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপস ১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলে ক্যারিয়ারসেরা অবস্থানে রায়ান রিকেলটন। ১০ ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ের সঙ্গে যৌথভাবে ১৫তম স্থানে দক্ষিণ আফ্রিকার ব্যাটার। রিকেলটনের সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে ১ ধাপ এগিয়েছেন। তার অবস্থান এখন তিনে। তার ওপরে আছেন ইংল্যান্ডের দুই ব্যাটার জো রুট (২) ও হ্যারি ব্রুক (১)।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা চারে উঠেছেন ইংল্যান্ডের বেন ডাকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে সিরিজ নির্ধারণী ম্যাচে ১১৫ বলে ১৩৩ রান করেছিলেন ইংল্যান্ডের ব্যাটার।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০ বলে ৫৮ রান করে ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন ইংল্যান্ডের ফিল সল্ট। আর প্রথম দুই টি-টোয়েন্টিতে উইকেট নেয়া আদিল রশিদ বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে উঠে এসেছেন দুই নম্বরে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































