Apan Desh | আপন দেশ

মেহেরপুরে কুষ্ঠরোগ সচেতনতা বিষয়ক কর্মশালা

মেহেরপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১১, ২৫ নভেম্বর ২০২৬

মেহেরপুরে কুষ্ঠরোগ সচেতনতা বিষয়ক কর্মশালা

ছবি: আপন দেশ

গণমাধ্যমকর্মীদের প্রতিবেদন তৈরীতে আরও তথ্য-উপাত্ত জানাতে জেলায় কুষ্ঠরোগ বিষয়ে এক কর্মশালার আয়োজন করেছে দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

বুধবার (২৫ নভেম্বর) সদর উপজেলার বামনপাড়ায় স্থানীয় সিডিপি কার্যালয়ে ‘কুষ্ঠরোগ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা হয়।

কর্মশালায় বক্তারা জানান, চিকিৎসার মাধ্যমে কুষ্ঠরোগ নিরাময়যোগ্য হলেও সচেতনতার অভাব ও সামাজিক বৈষম্যের কারণে আক্রান্ত ব্যক্তিরা এখনো নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। মেহেরপুর কুষ্ঠরোগের ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে। এ রোগ নিয়ে সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করতে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন<<>>ঝিনাইদহে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন সংস্থাটির প্রকল্প কর্মকর্তা (এপিপি) মুশফিকুর রহমান, মেডিকেল অফিসার ডা. জ্যাকলিন রোজ, সিডিপির প্রোগ্রাম অফিসার জন প্রবঞ্জন বিশ্বাস, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, দিলরুবা খাতুন ও রাশেদুজ্জামান।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়