Apan Desh | আপন দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে এনসিপির নেতারা

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪২, ২৫ নভেম্বর ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে এনসিপির নেতারা

ফাইল ছবি, আপন দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

এতে দলটির আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার উপস্থিত থাকবেন বলে জানা গেছে।  

বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তির নেতৃবৃন্দরা। 

জানা যায়, আগামী ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে তাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাহিদ ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি আবু বাকের মজুমদার। 

এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে থাকবেন হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসেন সিএফ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি তারিকুল ইসলাম, কুমিল্লা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাছছিরসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।  

আরও পড়ুন<<>>চট্টগ্রাম পুলিশের অভিযানে গ্রেফতার ৭৬৯

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সদস্য নাঈম ভূঁইয়া বলেন, জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামী ১২ ডিসেম্বর ২০তম আবর্তনের নবীনবরণ হবে। এতে প্রধান অতিথি থাকবেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আশা করি, এ আয়োজনে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পাব। 

শাখা ছাত্রশক্তির আহবায়ক নিলয় বড়ুয়া বলেন, এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো নতুন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেয়া, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটাকে স্মরণীয় করে তোলা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে নতুন প্রজন্মের মাঝে ধারণ ও ছড়িয়ে দেয়া। আমরা চাই, নতুন শিক্ষার্থীরা জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বকে কাছ থেকে জানার ও তাদের অভিজ্ঞতা শোনার সুযোগ পাক। জুলাইয়ের ইতিহাস, ত্যাগ, আকাঙ্ক্ষা এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনা নতুনদের সামনে তুলে ধরতে চাই। একই সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তাদের ইতিবাচক চিন্তা, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা জানারও একটি সুন্দর সুযোগ তৈরি করতে চাই।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়