Apan Desh | আপন দেশ

উপদেষ্টা

‘জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত’

‘জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত’

কুমিল্লা জেলা পরিষদ থেকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ২৫ কোটি টাকা নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। তিনি বলেন, জেলা পরিষদের রাজস্ব থেকে এনসিপি মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৫ কোটি টাকা নিয়েছেন। এছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন। তারা বৈষম্যবিরোধী রাজনীতির কথা বললেও বাস্তবে তাদের মধ্যে এটা ছিল না।

১০:৩১ পিএম, ৩০ মে ২০২৬ শনিবার

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকার পরিচালনায় ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল বলে সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে ‘কিচেন কেবিনেটের’সদস্য ছিলেন না বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এর আগে যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি মঙ্গলবার যমুনায় ‘কিচেন কেবিনেটের’ বৈঠক হতো। এরপর থেকেই কারা এ কেবিনেটের সদস্য ছিলেন, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকের অভিযোগের তীর ছিল ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদের দিকে।

০৯:০৮ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশ করতে বর্তমান সরকারের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি ব্যাখ্যা করেন। লাইভে আসিফ মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী যে অভিযোগটি এনেছেন তার স্পষ্টতা প্রয়োজন। তিনি যেন সুনির্দিষ্ট ফাইলটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন। কোনো অনিয়ম হয়ে থাকলে জনগণের তা জানার অধিকার রয়েছে। তবে সচিব যদি বিদেশে থাকার কারণে বা অন্য কোনো কারণে অনুপস্থিত থাকেন তখন জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেয়া হয়, সেটিও মন্ত্রী/উপদেষ্টার অনুমোদনেই হয়। সেরকম কিছু হয়ে থাকলে তো আইনের ব্যত্যয় নেই।

০৯:৪৭ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার

মেয়াদ শেষে ৬ মাস ভিভিআইপি সুবিধায় রাষ্ট্রপতি-সরকার প্রধান

মেয়াদ শেষে ৬ মাস ভিভিআইপি সুবিধায় রাষ্ট্রপতি-সরকার প্রধান

দায়িত্ব পালনের মেয়াদ (দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ) শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা দেশের মধ্যে ছয় মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) পর্যাদা পাবেন। এ সংক্রান্ত সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয় তারা ছয় মাসের জন্য ভিভিআইপি হিসেবে সব ধরণের সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ এর ধারা ২(ক)-এ দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে তাদের নিজ নিজ দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ করার তারিখ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো।

০৭:৩৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

দেশে জঙ্গি আছে? উপদেষ্টার ‘হ্যাঁ’ মন্ত্রীর ‘না’

দেশে জঙ্গি আছে? উপদেষ্টার ‘হ্যাঁ’ মন্ত্রীর ‘না’

গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ‘উগ্রবাদী সংগঠনের’ হামলার বিষয়ে পুলিশের সতর্কতার মধ্যে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, দেশে জঙ্গি রয়েছে; এ তৎপরতা ‘শূন্যের কোঠায়’ নামিয়ে আনার চেষ্টা করবে সরকার। মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আমি আপনাদের প্রশ্নগুলো বুঝতে পেরেছি, কিন্তু আমি ওই শব্দকে রিকগনাইজ করি না। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে—পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে।

০৫:০৪ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

‘২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দিয়েছিল ডিপ স্টেট’

‘২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দিয়েছিল ডিপ স্টেট’

রাষ্ট্রের অন্দরমহলে সক্রিয় প্রভাবশালী ‘ডিপ স্টেট’ বা অদৃশ্য শক্তির নীলনকশার কথা জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ অফার করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল আইনি মারপ্যাঁচের মাধ্যমে বিএনপি ও তারেক রহমানকে নির্বাচনী মাঠের বাইরে রাখা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন।

০৮:৪৬ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement