ছবি: আপন দেশ
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক মো. রিফাতুল হক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের এমপি মো. হারুন-অর-রশিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহম্মেদ এবং পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।
আরও পড়ুন<<>>পাবনায় অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ
এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি মো. হারুন-অর-রশিদ, এমপি। এ ছাড়া প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী হাবাসপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য শরিফা আক্তার, দ্বিতীয় স্থান অর্জনকারী শরিষা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আমিরুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জনকারী বাবুপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশের প্রধান মো. আলীম মণ্ডলের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেয়া হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































