Apan Desh | আপন দেশ

যুবদলের সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৮, ২৫ নভেম্বর ২০২৬

যুবদলের সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা 

ছবি: আপন দেশ

সারাদেশে আগামী রোববার ও সোমবার মিছিল-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। সংগঠনটির পক্ষ থেকে ঘোষিত এ কর্মসূচি দেশের বিভিন্ন জেলা ও মহানগরে পালিত হবে। কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই কর্মসূচি ঘোষণা করেছে যুবদল।

আরও পড়ুন <> পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে।

এছাড়া, সোমবার উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়