Apan Desh | আপন দেশ

হবিগঞ্জে পেট্টোল বোমার সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক

হবিগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫৬, ২৫ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে পেট্টোল বোমার সরঞ্জামসহ যুবলীগ কর্মী আটক

ছবি: আপন দেশ

জেলার বানিয়াচঙ্গে নাশকতার সময়ে পেট্টোল বোমা তৈরির সরঞ্জামসহ মেহেদী হাসান ইমন (২৫) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে কয়েকটি মশাল ও ব্যানার উদ্ধার করা হয়েছে। ইমন বানিয়াচং উপজেলার দোকানটুলা মহল্লার নূর মোহাম্মদ এর ছেলে।

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বিষয়টিকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বানিয়াচং উপজেলার শরীফখানী এলাকায় কয়েকজন যুবলীগ কর্মী ব্যানার, মশাল ও পেট্টোল বোমা তৈরির সরঞ্জাম নিয়ে নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ইমনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। 

আরও পড়ুন<<>>চট্টগ্রাম পুলিশের অভিযানে গ্রেফতার ৭৬৯

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি আগুনের মশাল, পেট্টোল বোমা তৈরির সরঞ্জাম ও যুবলীগের একটি ব্যানার উদ্ধার করে।

ওসি আরও জানান, আটক ইমানকে বুধবার (২৫ নভেম্বর) আদালতে পাঠানো হবে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়