Apan Desh | আপন দেশ

জাপান

রো‌হিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

রো‌হিঙ্গাদের জীবনমান উন্নয়নে ২.৬ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান

কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে জাপান সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ২ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদান করবে। মঙ্গলবার (০৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন জিউসেপ্পে লোপ্রেতে এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন। এ অর্থ সহায়তার মাধ্যমে প্রায় পাঁচ লাখ ৬৫ হাজার রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য সমন্বিত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে আশ্রয় সুবিধা উন্নয়ন, খাদ্য সামগ্রী বিতরণ, এলপিজি সরবরাহ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সাইট ম্যানেজমেন্ট এবং সাইট ডেভেলপমেন্ট কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

০৯:০১ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার

তাইওয়ানের কাছাকাছি ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের

তাইওয়ানের কাছাকাছি ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের

তাইওয়ানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই নতুন সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে জাপান। দেশটি তাইওয়ানের কাছাকাছি অবস্থিত ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান, যা আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান, বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা ২০৩১ সালের মার্চের মধ্যে দ্বীপটিতে স্থাপন করা হবে। অবকাঠামোগত প্রস্তুতির অগ্রগতির ওপর সময়সূচি নির্ভর করলেও ২০৩০ অর্থবছরকে লক্ষ্য ধরে পরিকল্পনা এগিয়ে নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

০৮:৪২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

জাপানের টোকিওতে শহীদ দিবস পালিত

জাপানের টোকিওতে শহীদ দিবস পালিত

টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে দিবসটি পালিত করা হয়। দূতাবাসে অনুষ্ঠানমালার মাধ্যমে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিদেশি বন্ধুদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেছে। দিবসের প্রথম প্রহরে তোশিমা সিটির ইকেবুকুরো নিশিগুচি পার্কে স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে আনুষ্ঠানিকতা শুরু হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী দূতাবাসের কর্মকর্তা এবং তোশিমা সিটির প্রতিনিধিদের সঙ্গে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

০৮:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

বছরের শেষ দিন শক্তিশালী ভূমিকম্প

বছরের শেষ দিন শক্তিশালী ভূমিকম্প

২০২৫ সালের শেষ দিনে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের পূর্বাঞ্চলীয় শহর নোডার উপকূলে। ভূপৃষ্ঠের প্রায় ১৯ কিলোমিটার গভীরে। জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, দেশটির আবহাওয়া সংস্থা ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে।

১০:৪১ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

জাপান প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি

জাপান প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সানায়ে তাকাইচি

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সানায়ে তাকাইচিকে দলের নতুন সভাপতি নির্বাচিত করেছে। নির্বাচিত সভাপতি সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। এর মধ্য দিয়ে সানায়ে তাকাইচি হতে যাচ্ছেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (০৪ অক্টোবর) অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন ৬৪ বছর বয়সি সানায়ে তাকাইচি। এর আগে প্রথম দফা ভোটে পাঁচ প্রার্থীর কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সংসদে ১৫ অক্টোবর ভোট হতে পারে জানা যাচ্ছে।

০১:৪২ পিএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতলেন আলিফ

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতলেন আলিফ

রুদ্ধশ্বাস লড়াইয়ে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। শুক্রবার (২০ জুন) পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ পয়েন্টে হারিয়ে এ গৌরব অর্জন করেন তিনি। এর মধ্যে দিয়ে সিঙ্গাপুরে উড়ল লাল সবুজের পতাকা। বিদেশের মাটিতে বাজল,আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ফাইনালে উঠার পথে আলিফ সেমিফাইনালে চাইনিজ তাইপের পিন অ্যান চেনকে ৬-৩, কোয়ার্টার ফাইনালে তাই ইয়েন লিওকে ৭-৩, তৃতীয় রাউন্ডে মালয়েশিয়ার মুহাম্মদ সায়াফিককে ৬-৪ ও দ্বিতীয় রাউন্ডে চীনের অ্যালিনকে ৬-২ পয়েন্টে হারান।

০৫:৫৪ পিএম, ২০ জুন ২০২৫ শুক্রবার

প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো সোকা বিশ্ববিদ্যালয়

প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো সোকা বিশ্ববিদ্যালয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে এ ডিগ্রি দেয়া হয়। শুক্রবার (৩০ মে) টোকিওতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা দেয় সোকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব ব্যবস্থাকে কেবল মুনাফাভিত্তিক কাঠামোতে পরিচালিত করা চলবে না। বরং এমন এক সমাজ গড়তে হবে, যেখানে মানুষের সৃজনশীলতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ হবে উন্নয়নের চালিকাশক্তি।

০৪:০২ পিএম, ৩০ মে ২০২৫ শুক্রবার

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক  

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক  

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৩০ মে) সকালে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো-প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন জানানো হয়। এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও বাংলাদেশের শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।

১০:৩২ এএম, ৩০ মে ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত