Apan Desh | আপন দেশ

সৌরবিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৫৭, ১০ অক্টোবর ২০২৬

আপডেট: ২০:৫৭, ১০ অক্টোবর ২০২৬

সৌরবিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সরকার: প্রতিমন্ত্রী

ছবি: আপন দেশ

সৌরবিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের সমবায় ভবনে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। সরকার সৌর বিদ্যুৎ কিনতে পারলে ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার যে ব্যবধান রয়েছে, তা পূরণ করা সম্ভব হবে। 

আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি

তিনি আরও বলেন,এ পরিকল্পনা সফল হলে  ফেব্রুয়ারির পর দেশে আর লোডশেডিং থাকবে না।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এ সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদ্যুতের দাম কমে ইউনিটপ্রতি ৬ থেকে ৭ টাকা হতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বড় ছাদে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে আয় করা সম্ভব। বিশেষ করে শুক্র ও শনিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময় উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিয়ে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো