Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ

‘বিএনপি ক্ষমতায়, গ্যাস-বিদ্যুৎ সংকট না হওয়া অসম্ভব’

‘বিএনপি ক্ষমতায়, গ্যাস-বিদ্যুৎ সংকট না হওয়া অসম্ভব’

বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, সারের সংকট হবে না এটা হতে পারে না। এমন মন্তব্য করেছেন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। বুধবার (০৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ এর উপর দেয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না-সেইটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানেই, ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া, ৬ লক্ষ ৬ হাজার কোটি টাকার উপরে ঋণ খেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি।

০৯:৪১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কিনবে সরকার

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কিনবে সরকার

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে বিদ্যুৎ কিনবে সরকার। এ ক্ষেত্রে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ (আট) টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ প্রণোদনার অংশ হিসেবে উৎপাদন ব্যয়ের ওপর ২০ শতাংশ মুনাফা ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১০.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজারদর এবং বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রাপ্ত বিভিন্ন দরপত্রের মূল্য বিবেচনায় ওই দর চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) থেকে এ প্রজ্ঞাপন কার্যকর হবে। কোনো গ্রাহক নির্ধারিত ব্যয়ের চেয়ে কম খরচে এ ধরনের সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে সক্ষম হলে সাশ্রয়কৃত অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে।

০৯:৩১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

ঢাকার লোডশেডিংয়ে সমন্বয়, গ্রামাঞ্চলে বিদ্যুৎ পুনর্বণ্টন

ঢাকার লোডশেডিংয়ে সমন্বয়, গ্রামাঞ্চলে বিদ্যুৎ পুনর্বণ্টন

জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণ, সঞ্চালন ও গ্রিডের সীমাবদ্ধতা এবং দ্রুত বাড়তে থাকা বিদ্যুতের চাহিদার সম্মিলিত প্রভাবেই দেশের বর্তমান বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের ঘাটতি, বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কারিগরি সমস্যা ও রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদন কমে যাচ্ছে বলে বার্তায় উল্লেখ করা হয়।

০৯:৫০ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement