Apan Desh | আপন দেশ

বিশ্ব বসতি দিবস আজ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৩৩, ৫ অক্টোবর ২০২৬

বিশ্ব বসতি দিবস আজ 

ফাইল ছবি

আজ ০৫ অক্টোবর (সোমবার), বিশ্ব বসতি দিবস।  ১৯৮৫ সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোঘণা করে। তার পরের বছর থেকেই বিশ্বব্যপী পালন হয়ে আসছে দিবসটি। 

প্রতিবছরই ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব বসতি দিবস। প্রথম বারের প্রতিপাদ্য ছিলো, 'বাসস্থান আমার অধিকার'। আর এবছরের প্রতিপাদ্য হলো, 'স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি'।

দিবসটি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি নিয়েছে। বিকেল ৪টায় জিয়া উদ্যানের ক্রিসেন্ট লেক গ্লাস ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হবে। র‍্যালিটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে।

এদিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে সোমবার থেকে শুরু হবে তিন দিনব্যাপী আবাসন মেলা। এতে রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদফতর, গণপূর্ত অধিদফতরসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থা অংশ নেবে। মেলায় আবাসন, নির্মাণ ও ব্যাংকিং সেবা প্রদর্শনের জন্য থাকবে ১৫৭টি স্টল। 

আরও পড়ুন<<>> বিশ্ব শিক্ষক দিবস আজ

এ ছাড়া, দিবসটি উপলক্ষে সোমবার দুপুর আড়াইটায় একই ভেন্যুর হল অব ফেমে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে স্বল্প আয়ের মানুষের আবাসন, সবার জন্য পর্যাপ্ত বাসস্থান এবং জলবায়ু সহনশীল আবাসনব্যবস্থা নিয়ে বিভিন্ন গবেষণা ও প্রস্তাবনা উপস্থাপন করা হবে।

দেশের বিভাগ ও জেলা পর্যায়েও বিশ্ব বসতি দিবস পালিত হবে। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ আলোচনা অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

নিরাপদ নগর ও মানসম্মত বাসস্থান বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘ ১৯৮৫ সালে বিশ্ব বসতি দিবস পালনের সিদ্ধান্ত নেয়। এরপর ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়