Apan Desh | আপন দেশ

দিবস

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন একমাত্র জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন একমাত্র জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-ই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশের মানুষের প্রতি তার দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য অনুসরণীয়। তিনি বিএনপির নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান । মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা অ্যাকাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

০৬:৩৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement