Apan Desh | আপন দেশ

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২৩:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ২৫ ভরি স্বর্ণ ছিনতাই

প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দু’জনকে গুলি করা হয়েছে। এসময় ২৫ ভরি স্বর্ণ ছিনতাই হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হযরতপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহতরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

আহতরা হলেন- অন্তর সরকার (২৫) ও তার ফুফাতো ভাই রাজিব সরকার (২০)। দু’জনেই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের বাসা মানিকগঞ্জ সিঙ্গাইর আটি পাড়া।

আরও পড়ুন <<>> বাসভাড়া প্রতি কিলোমিটার ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

আহত অন্তর জানান, সন্ধ্যায় তাদের হযরতপুর বাজারের জুয়েলারি দোকান বন্ধ করে, বাবা মিতাই সরকারসহ তারা তিনজন স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অটোরিকশায় করে বাসার উদ্দেশে যাচ্ছিলেন।

তিনি অভিযোগ করেন, যাত্রাপথে সন্ধ্যা আনুমানিক সারে ৭টায় তিন মোটরসাইকেলে তিনজন করে ও একটি সিএনজি অটোরিকশায় আরও কয়েকজন এসে তাদের আটকায় এবং হামলা চালায়। একপর্যায়ে তাদের গুলি করে স্বর্ণের বাক্স নিয়ে যায়।

তিনি জানান, সেটির ভিতরে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল। যাওয়ার সময় ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় বলেও জানান তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়