খুলনায় পরকীয়ার জেরে পরিবারের চারজনের ওপর গুলিবর্ষণ
খুলনায় পরকীয়ার জেরে ঘরের ভেতর ঢুকে একই পরিবারের চার জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধরা হলেন, কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফহিমা আক্তার। এদের মধ্যে রঞ্জুয়ারার বেগম ও ফাহিমা আক্তারের অবস্থায় আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকা ঘটনা এটি।
০৪:৪৬ পিএম, ১৯ মার্চ ২০২৬ বৃহস্পতিবার