Apan Desh | আপন দেশ

ছিনতাই

ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে বসুরহাট-হাজারীহাট সড়কের বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক আবু মাঝির হাট এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার আবদুর রহমান বসুরহাট থেকে ১২ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে আবু মাঝির হাট যাচ্ছিলেন। পথে বিদ্যুৎ অফিস পার হওয়ার পর ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি প্রাইভেটকার নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় অস্ত্র হাতে ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রাইভেটকার থেকে বের হয়ে আবদুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে আটক করার কথা বলে গাড়িতে তুলে নেন। পরে তাকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় নিয়ে রেখে যায়। এ সময় তার কাছে থাকা ১২ লাখ টাকা নিয়ে যায় তারা।

০৭:২৩ পিএম, ৩১ আগস্ট ২০২৬ সোমবার

ফের পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ৫ আসামি ছিনতাই

ফের পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ৫ আসামি ছিনতাই

নারায়ণগঞ্জে আবারও পুলিশের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা। অভিযোগ উঠেছে হামলা চালিয়ে আটক পাঁচজনকে ছিনিয়ে নিয়েছে তারা। বুধবার (০৬ মে) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, হাশেমবাগ এলাকায় সাবেক পুলিশ সদস্য সোলায়মানের বাড়ি দখলের জন্য এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াসিন, জনির গ্রুপ চেষ্টা করছিল। তারা বাড়িটি বিক্রি করে চলে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে সোলায়মানকে হুমকি দেয়। ৫ আগস্টের আগে তারা ছিল আওয়ামী লীগ। ৫ আগস্টের পরে তারা বিএনপিতে যোগ দেয়। বাড়ির মালিক সোলায়মান বাড়িতে থাকেন না। তিনি বাড়িটি ভাড়া দিয়ে রেখেছেন। বুধবার বিকাল ৪টায় সন্ত্রাসীরা ভ্যানগাড়ি নিয়ে এসে ভাড়াটিয়াকে বের করে দেয়। তারা বাড়িটিতে ভাঙচুর চালায়। বাড়ির সব আসবাবপত্র ভ্যানে তোলে।

১১:১৪ পিএম, ৬ মে ২০২৬ বুধবার

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে আইজিপি কঠোর বার্তা

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে আইজিপি কঠোর বার্তা

চাঁদাবাজি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, যে কোন মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা মাদক সংক্রান্ত অপরাধ করলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স‌ থেকে পুলিশের সকল ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণের সাথে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা প্রদান করেন।

০৩:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি

ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ চলবে নির্ধারিত নিয়মে। ভোটগ্রহণের সময় কোনো ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নষ্ট হলে ভোট বন্ধ হবে। ব্যালট বাক্স হারিয়ে গেলে বা  জোরপূর্বক ব্যালট বাক্স অপসারণের ঘটনা ঘটলে একই সিদ্ধান্ত নেয়া হবে। যে কেন্দ্রে ভোট বন্ধ হবে, সে কেন্দ্রের ফলাফল বাতিল করা হবে। নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে। নতুন তারিখে ওই কেন্দ্রে পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি)  জারি করা এক পরিপত্রে এসব নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

০৫:২৬ পিএম, ৯ জানুয়ারি ২০২৬ শুক্রবার

উত্তরায় র‍্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই

উত্তরায় র‍্যাব পরিচয়ে কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় র‌্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ ৪৪ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনারাজধানীর উত্তরায় র‌্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ ৪৪ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর ওই মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বেরিয়ে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। তখন ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‌্যাবের পোশাক পরা ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে। একপর‌্যায়ে তারা তাকে ধরে ফেলে। পরে ভুক্তভোগীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায় তারা। ঘটে। এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর ওই মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বেরিয়ে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। তখন ভুক্তভোগী ব্যক্তি দৌড় দিলে র‌্যাবের পোশাক পরা ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে। একপর‌্যায়ে তারা তাকে ধরে ফেলে। পরে ভুক্তভোগীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায় তারা।

০৩:৪৫ পিএম, ১৪ জুন ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement