ফাইল ছবি, আপন দেশ
দিনভার একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘের্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আমরা শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস বরদাশত করব না। কেউ উসকানি দিলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।
মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। ঘটনাগুলো সম্পর্কে আমরা অবগত। পড়ালেখা বাদ দিয়ে যে বা যারা এসব ঘটনায় জড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আমরা শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস বরদাশত করব না। কেউ উসকানি দিলে তাদেরও শাস্তির আওতায় আনা হবে।
আরও পড়ুন<<>>সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেয়া হবে: আইনমন্ত্রী
জানা যায়, গত তিনদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এসব ঘটনায় প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। লাঠিসোঁটা, রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন তারা।
এসব ঘটনার রেশ দেশের অন্য ক্যাম্পাসগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। যে কোনো সময় অন্য ক্যাম্পাসগুলোতেও সংঘর্ষে জড়াতে পারে ছাত্রদল-শিবির নেতাকর্মীরা। এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































