Apan Desh | আপন দেশ

শিবির

ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের দু’দিন পর সমঝোতা

ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের দু’দিন পর সমঝোতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনার দু`দিন পর প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছেছে দুইদলের নেতৃবৃন্দ। ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সবধরনের পদক্ষেপ গ্রহণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে প্রক্টর অফিসে একটি সভার আয়োজন করেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এসময় শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৮:০৭ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামী ছাত্রশিবিরের হল সেক্রেটারি কাজী জুহায়েরকে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আলীনুর রহমানের থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষেরি ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের ব্যাপক মহড়া দেখা গেছে। এসময় অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাপাতি ও জিআই পাইপ, গাছের ডাল দেখা যায়। এতে প্রশ্ন উঠেছে, ইবি ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া দিলো কারা? ঘটনার সূত্রপাত শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ইবির শহীদ জিয়াউর রহমান হলের নীচতলার করিডোরে। হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হল শিবিরের সেক্রেটারি কাজী জুহায়ের হলের করিডোর দিয়ে ক্র‍্যাচে ভর দিয়ে যাচ্ছিলেন। এসময় হলের সিড়ি দিয়ে নেমে দুয়েকটা কথার পরেই হঠাৎ করে ছাত্রদল নেতা আলীনূর তাকে থাপ্পড় দেন। থাপ্পড় খেয়ে শিবির নেতা কিছু বললে আলীনুর আবারও তার দিকে এগিয়ে যায়। 

০৬:১৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

শিবিরের গুম-অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের গুম-অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের গুম ও অপহরণ নাটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।রোববার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদ জানায় ছাত্রদল।

০৪:৪৬ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

উদ্ধারের পর শিবির নেতা জিসানকে ধর্ষণ মামলায় গ্রেফতার

উদ্ধারের পর শিবির নেতা জিসানকে ধর্ষণ মামলায় গ্রেফতার

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার এক দিন পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ।  উদ্ধারের পর তাকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে গর্ভপাতের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় শিবির নেতা জিসান প্রধান নিখোঁজ হননি। তিনি নিজে আত্মগোপনে গিয়েছিলেন। অনুসন্ধানকালে পুলিশ জানতে পারে, কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে এক বিধবা নারীর (২৫) সঙ্গে জিসানের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুলিশের ভাষ্য, প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার পর জিসান ওই নারীকে ভ্রুণ নষ্ট করার জন্য চাপ দেন এবং একপর্যায়ে ওষুধ সেবনের মাধ্যমে গর্ভপাত ঘটানো হয়। পরে ওই তরুণী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি ১২ জুন বিয়ে করবেন বলে সম্মতি দেন। তবে বিয়ে এড়াতে ১১ জুন রাতেই তিনি নাটক সাজিয়ে আত্মগোপনে চলে যান বলে দাবি করে পুলিশ।

০৪:৩৫ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

সাদিক কায়েমের মেয়রপ্রার্থীতা নিয়ে শিবিরের বিবৃতি

সাদিক কায়েমের মেয়রপ্রার্থীতা নিয়ে শিবিরের বিবৃতি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়রপ্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। জামায়াতের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রচার হয়েছে। তবে ডাকসু ভিপি সাদিক কায়েমের সিটি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এবার বিবৃতি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (০১ মে) বিকেলে এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এসএম ফরহাদ বলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।

০৪:৩২ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

শিবিরের নতুন নেতৃত্ব নিয়ে কৌতূহল

শিবিরের নতুন নেতৃত্ব নিয়ে কৌতূহল

বিদায় নিতে যাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্রত্ব শেষ হওয়ায় নতুন বছরে আর সংগঠনের দায়িত্বে থাকতে চান না তিনি। ফলে কে হচ্ছেন ২০২৫ সেশনের নতুন কাণ্ডারি, তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সংগঠনের ভেতরে-বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিবিরের সম্মেলন। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলন থেকে নতুন নেতৃত্ব নির্বাচনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

০৫:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ফের চাকসু ভিপির দিকে তেড়ে এলেন ছাত্রদল সভাপতি

ফের চাকসু ভিপির দিকে তেড়ে এলেন ছাত্রদল সভাপতি

গতকালের পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বিজয় দিবসের বক্তব্য চলাকালীন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনির দিকে তেড়ে আসতে দেখা যায় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন ও দলের কয়েকজন নেতাকর্মীকে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌঁনে ১২টায় বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা চলাকালীন এ ঘটনা ঘটে।  এর আগে গত রবিবার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্যের দপ্তরে আয়োজিত আলোচনা সভায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে চবি উপ-উপাচার্য ( অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম খান বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এ দেশকে আরেকটা দেশের করতরাজ্যে পরিণত করার জন্য বুদ্ধিজীবীদের ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে। 

০৬:০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

রিজভীকে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম

রিজভীকে ক্ষমা চাইতে বললেন ভিপি সাদিক কায়েম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় একটি ছবি ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত শ্যুটারের সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম চা খাচ্ছেন। ছবিটি এআই ও আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এ ছবি নিয়ে রুহুল কবীর রিজভী এক সমাবেশে কথা বলেছেন।  এ নিয়ে রুহুল কবীর রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন সাদিক কায়েম। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টা ৪১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাদিক কায়েম লিখেছেন, আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত, দায়িত্বশীল আচরণ নয়।

০৫:১৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

চাটুকারিতার সংস্কৃতি পরিহার করতে হবে: সাদ্দাম

চাটুকারিতার সংস্কৃতি পরিহার করতে হবে: সাদ্দাম

দুর্নীতিবাজি ও তেল-মাথায়-তেল দেয়ার সংস্কৃতি পরিহার করতে হবে। যখন দেশ থেকে দুর্নীতি কমে যাবে, তখনই প্রকৃত দক্ষ জনশক্তিকে মূল্যায়ন করা সম্ভব হবে। এ মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।  তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়াতে হবে। যাতে গবেষণা ও শিক্ষা খাতে গুণগত উন্নতি সম্ভব হয়। পাশাপাশি সমাজে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা ও সবাইকে নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।  রোববার (১৯ অক্টোবর) শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন (ফিজিক্যালি চ্যালেঞ্জড) শিক্ষার্থীদের ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় নূরুল ইসলাম সাদ্দাম এসব কথা বলেন।

০৪:১৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৫ রোববার

জিএসে হেরেও সিনেটে নির্বাচিত হলেন শিবির প্যানেলের ফাহিম

জিএসে হেরেও সিনেটে নির্বাচিত হলেন শিবির প্যানেলের ফাহিম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে জিএস পদে লড়েছিলেন ফাহিম রেজা। তিনি শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী ছিলেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানান রাকসু নির্বাচন কমিশন। কমিশনের তথ্যনুসারে, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৮জন প্রার্থী। এতে ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে তিনজন, একজন স্বতন্ত্র ও একজন সাবেক সমন্বয়ক সমন্বয়ক নির্বাচিত হোন। এতে রাকসুর ভিপি পদের পাশাপাশি ৯৪৬৭ ভোট পেয়ে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে পাশাপাশি ৪৬৯০ ভোট পেয়ে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন এসএম সালমান সাব্বির। 

০৩:২১ পিএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement