Apan Desh | আপন দেশ

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৭, ১ জুন ২০২৬

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়। ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (০১ জুন) সচিবালয়ে অফিস করছেন তিনি। 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উদযাপন শেষে সোমবার সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। ছুটির পর প্রথম কর্মদিবসে তিনি বিভিন্ন প্রশাসনিক ও সরকারি কাজের অগ্রগতি পর্যালোচনা করছেন। 

আরও পড়ুন<<>>ঈদের ছুটি শেষে অফিস-আদালত-ব্যাংক খুলছে আজ

প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি এবং সরকারি কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে ছুটির পর সরকারের নিয়মিত কার্যক্রমও পূর্ণমাত্রায় শুরু হলো। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়