মেয়েকে অপহরণ, ছবি হাতে অঝোরে কাঁদছেন বাবা-মা
আমি কিচ্ছু চাই না, শুধু আমার মেয়েটাকে ফেরত চাই। কতোদিন হলো মেয়েটার মুখ দেখি না। বুকটা ফেটে যাচ্ছে। এভাবে কথাগুলো বলতে বলতেই মেয়ের ছবি বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক আলতাফ মন্ডল। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকার এ কৃষক পরিবারের দাবি, প্রায় সাড়ে তিন মাস আগে তাদের মাদরাসা পড়ুয়া মেয়ে খুকুমণি (১৫)কে অপহরণ করা হয়েছে। তবে মামলা নথিভুক্ত হয়েছে গত ৩ এপ্রিল। মামলা হলেও এখন পর্যন্ত মেয়ের কোনো খোঁজ মেলেনি, গ্রেফতার হয়নি অভিযুক্তরাও। ফলে চরম হতাশা ও আতঙ্কে দিন কাটছে পরিবারটির।
০৬:৩২ পিএম, ২০ মে ২০২৬ বুধবার